নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের আয়াতসংবলিত এক পোস্ট করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।   ছবি: সংগৃহীত

নিজের সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের আয়াতসংবলিত এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। 

তাঁর এ বার্তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে এবং মন্তব্যের ঘরে হাজারো সমর্থক প্রতিক্রিয়া জানান।

আলমাস নামের একজন মন্তব্যে লেখেন, হেরে গিয়ে আমরা জিতে গেছি। দিন দিন আপনার ওপর ভালোবাসা বেড়ে যাচ্ছে। 

আরেকজন লেখেন, যদি তুমি হেরে যাও, তবে তুমি শেষ। যদি তুমি রুখে দাঁড়াও, তুমিই বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রার্থী হওয়ায় নির্বাচনটি বিশেষভাবে আলোচনায় আসে। শেষ পর্যন্ত ‘ধানের শীষ’ প্রতীকে জয়ী হন মির্জা আব্বাস।