ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটেছে। এ সময় পর্যন্ত সারাদেশের ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার তথ্য পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ৫৯টি জালভোটের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ১৪টি স্থানে। বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত ১৩৫ জায়গায়। এছাড়া তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ছাড়া ছয়জন প্রার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি স্থানে। চারটি স্থানে অগ্নিসংযোগ এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি।
সংশ্লিষ্টরা বলছেন, বিচ্ছিন্ন এসব ঘটনার পরও অধিকাংশ এলাকায় ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!