ভোট দিয়ে জয়ের আশা এনায়েত উল্লাহর, দিলেন পরিবর্তনের বার্তা।
ভোট দিয়ে জয়ের আশা এনায়েত উল্লাহর, দিলেন পরিবর্তনের বার্তা।   ছবি: আরটিএনএন

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ হাজি মো. এনায়েত উল্লাহ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি ঢাকা মহানগর শিশু হাসপাতাল কেন্দ্রে ভোট দেন।

ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনায়েত উল্লাহ বলেন, এই ভোটের মধ্য দিয়ে দেশ নতুন একটি পথের দিকে এগোবে বলে আশা করছি। তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছি।

নিজের নির্বাচনী ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের সমর্থন রয়েছে এবং ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, এই নির্বাচন দেশের মানুষের কাছে বহু প্রত্যাশিত। দীর্ঘ আন্দোলন ও ত্যাগের পর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের তরুণ প্রজন্ম সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে এবং কোনো অনিয়ম হলে তা মেনে নেবে না।

এনায়েত উল্লাহ বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সারা দেশে জামায়াতে ইসলামের প্রার্থীরা ভালো ফল করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ঢাকা–৭ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী হামিদুর রহমান ধানের শীষ প্রতীকে এবং জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।