সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তার জনসভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে শিশির মনির এ আমন্ত্রণ জানান।
স্ট্যাটাসে শিশির মনির লিখেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আশাকরি আগামী ৫, ৮, ৯ তারিখ আমাদের জনসভায় উপস্থিত হয়ে আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক। এই প্রত্যাশায়।
জামায়াতে ইসলামীর এ নেতার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ রাজনৈতিক সহযোগিতা ও মতপ্রকাশের জন্য ইতিবাচক বার্তা বহন করতে পারে।
সুনামগঞ্জ-২ আসনের ভোটাররা আশা করছেন, আগামী দিনে এ ধরনের জনসভা এলাকার রাজনৈতিক সংস্কৃতিকে আরও স্বচ্ছ ও সমৃদ্ধ করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!