জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর হামলা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে আরটিএনএনকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।
তিনি বলেন, ‘খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী আরিফুল ইসলামের ওপর হামলা চালায়। হামলার সময় তিনি ওই এলাকায় গণসংযোগে গিয়েছিলেন।’
এ দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক লাইভে আরিফুল ইসলাম আদীব অভিযোগ করে বলেন, ‘খিলখেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম চালিয়ে যাব, ইনশা আল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।’

ডুমনী নূরপাড়া ইসলামীয়া আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সময় এ হামলার ঘটনা ঘটে। আরিফুল ইসলাম আদীব আরও উল্লেখ করেন, এ এলাকায় বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর গতকালও তাদের সমর্থকদের হেনস্তা করেছিলেন। বিষয়টি জানালে জাহাঙ্গীর প্রতিশ্রুতি দিয়েছিলেন আর এরকম হবে না। তবে পরের দিনই আবার এ হামলা চালানো হলো।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!