বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ২০ লাখ যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে, এমন পরিকল্পনার কথা জানানো হয়েছে দলটির পলিসি সামিটে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত পলিসি সামিটে ‘ইয়ুথ এমপ্লয়মেন্ট’ বিষয়ক আলোচনায় এই পরিকল্পনার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে আইসিটি খাতে সম্ভাব্য কর্মসংস্থান নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন থ্রাইভিং স্কিলস-এর প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল মাহমুদ।
তিনি বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। এ জন্য প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ।
একই আলোচনায় জানানো হয়, আগামী পাঁচ বছরে দেশ ও বিদেশ মিলিয়ে মোট ৫০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে। আলোচকেরা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য বেকারত্ব সমস্যা নিরসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য খাতভিত্তিক কর্মসংস্থান তৈরির একটি সুস্পষ্ট রূপরেখা প্রয়োজন।
পলিসি সামিটে বক্তারা আরও বলেন, তরুণদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!