দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদকে বহিষ্কার করার পাশাপাশি পাঁচ নেতাকে সুখবর দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পৃথক আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য এস এ কে একরামুজ্জানকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া, পৃথক বিজ্ঞপ্তিতে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের সিদ্দিকী, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ মো. সোহেল চেয়ারম্যান (এস এম আতাউল মোস্তফা সোহেল), চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ সাজ্জাদ মোর্শেদ এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোছা. পারুল নাহারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাঁদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!