কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।প্রার্থিতা ফেরত চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু সাংবাদিকদের বলেন, গত ২ জানুয়ারি বাছাইয়ে হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল; এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ শুনানিতে আপিলটি মঞ্জুর হয়েছে।
গত ২ জানুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান ‘মামলা সংক্রান্ত জটিলতার’ কারণে আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। সেদিন আযাদের আইনজীবী মো. আরিফ বলেছিলেন, যে মামলার কথা বলা হচ্ছে সেটি স্বৈরশাসক আমলের মামলা। মামলার রায় অনুযায়ী তিন মাসের কারাভোগও করেছেন। এমনকি উচ্চ আদালতে এই মামলার আপিলও চলছে।
আইনজীবী আরিফ আরও বলেন, মামলাটি ছিল একটি আদালত অবমাননার মামলা। কোনো সুনির্দিষ্ট অপরাধের মামলা নয়। আমাদের কোনো কথা না শুনেই রিটার্নিং কর্মকর্তা একতরফাভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন।
জামায়াত প্রার্থী হামিদুর রহমান আযাদ তার হলফনামায় ৭০টি মামলার তথ্য দিয়েছেন। তবে অধিকাংশ মামলাই প্রত্যাহার হয়েছে বা তিনি খালাস পেয়েছেন। শুধু একটি মামলা আপিল বিভাগে বিচারাধীন হিসেবে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার ও দেশে ‘গৃহযুদ্ধের হুমকি’ দেওয়ার কারণে আযাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হয়েছিল।
মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শনিবার শুরু হওয়া আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার, রবিবার ও সোমবারে অনুষ্ঠিত ২১০ আপিল শুনানির রায়ের অনুলিপি সোমবার পাওয়া যাবে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!