রাজধানীর তেজগাঁওয়ে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় বসুন্ধরা সিটির পেছনে স্টার কাবাব ও স্টার হোটেলের পাশের গলিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে তার পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। তার নাম আবু সুফিয়ান। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। আহত সুফিয়ান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন। ঘটনার তদন্ত চলছে।
এ হত্যাকাণ্ডের পর কারওয়ান বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে আবারও রাজনৈতিক অঙ্গসংগঠনের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটল।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!