গুলশান থানা
গুলশান থানা।   ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনের সামনে থেকে এক এলিট ফোর্স (র‍্যাব) সদস্যসহ দুই জনকে আটক করা হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) বিকালে তাদের আটক করে পুলিশ। 

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তাৎক্ষণিকভাবে আটক হওয়া ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন এলিট ফোর্সের সদস্য। তিনি তারেক রহমানের বাসভবনের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও ছবি তুলছিলেন। 

তিনি বলেন, বিষয়টি পুলিশের নজরে এলে তাকে হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে, আটক অন্য ব্যক্তির কাছ থেকে তল্লাশিকালে গাজা উদ্ধার করা হয়েছে।