গ্রেপ্তার ও রিমান্ডে থাকা বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চেয়েছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।
সোমবার (২৩ নভেম্বর) সংগঠনটির কো-চেয়ারম্যানের সভাপতিত্বে ছয় বোর্ডের প্রতিনিধিদের এক সভায় এ বিষয়ে উদ্বেগ জানিয়ে এই আহ্বান জানানো হয়।
আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়ার সদস্য ও বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশের সভাপতি মুফতি রুহুল আমীনকে গত ১৮ নভেম্বর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান। সভায় মুফতি রুহুল আমীনের গ্রেপ্তার ও রিমান্ড নিয়ে উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুফতি রুহুল আমীন কওমি মাদ্রাসার শিক্ষা ও সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তার গ্রেপ্তার ও রিমান্ডে কওমি অঙ্গনের আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী ও দ্বীনি জনতার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সভা থেকে সরকারের প্রতি তিনটি আহ্বান জানানো হয়েছে। প্রথমত, মুফতি রুহুল আমীনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, তার প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, দেশের আলেম-ওলামার মর্যাদা রক্ষা করতে হবে। বিজ্ঞপ্তিতে সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশা প্রকাশ করা হয়। দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রেখে তার সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করার আহ্বানও জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুছলেহ উদ্দিন রাজু ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আরও ছিলেন আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি এনামুল হক এবং জাতীয় দ্বীনী মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!