গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের অন্তত ১৩ জন নেতাকর্মী দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত পাঁচ দিনে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তারা এই ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পরদিন থেকে মূলত পদত্যাগের হিড়িক পড়ে। তবে ঘটনার আগে ১৭ নভেম্বর সকালেই সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির।
পরবর্তী চার দিনে (১৮ থেকে ২১ নভেম্বর) সংবাদ সম্মেলন করে পদত্যাগ করা অন্য নেতাকর্মীরা হলেন—কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু। এছাড়া ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।
পদত্যাগকারী অধিকাংশ নেতা ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ নিজের অজান্তে দলীয় পদ পেয়েছেন বলেও দাবি করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। অন্যদিকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের কল ধরলেও ব্যস্ত আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!