রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া ও টেকপাড়া রোড এলাকায় ইনটেক্স রিয়েল এস্টেটের সংশ্লিষ্ট দুটি ভবনসহ ১৫টি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অনুমোদিত নকশার ব্যত্যয় ও নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিচালিত এ অভিযানে ১২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জব্দ করা হয়েছে ১০টি বিদ্যুৎ মিটার। এ ছাড়া একটি ভবনের নকশাবহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে।
গত ২৫ অক্টোবর রাজউকের সাবজোন-৬/১-এর আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান। অভিযানের তত্ত্বাবধানে ছিলেন রাজউকের অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজউক সূত্রে জানা যায়, অভিযানে পরিদর্শন করা ১৫টি ভবনের মধ্যে ১৪টি ছিল নির্মাণাধীন এবং একটি নির্মিত। এর মধ্যে ইনটেক্স রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন শিকদারের সংশ্লিষ্ট একটি প্লটে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া যায়।
খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার টেকপাড়া রোডে অবস্থিত ওই প্লটের আরএস দাগ নম্বর ১১৩০ (অংশ) এবং এমএস দাগ নম্বর ৫৪১৯ (অংশ)। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে মিটারটি ডিপিডিসির বনশ্রী শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
একই এলাকার টেকপাড়া রোডে মো. ইলিয়াস হাওলাদার গংয়ের মালিকানাধীন আরেকটি প্লটেও অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণের প্রমাণ পাওয়া যায়। ওই প্লটের আরএস দাগ নম্বর ১১১৭ (অংশ) এবং এমএস দাগ নম্বর ৫২৮০ (অংশ)। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ভবনটির নকশাবহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়। পাশাপাশি নির্মাণাধীন ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি ডিপিডিসির বনশ্রী শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
রাজধানীতে অনুমোদিত নকশা অনুসরণ করে ভবন নির্মাণ নিশ্চিত করা, ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন প্রতিরোধ এবং পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছে রাজউক।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!