বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেও আপাতত এর প্রভাবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য এলাকাগুলোয় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
এদিকে শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সন্দ্বীপ ও আমবাগানে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের সীমান্ত এলাকা তেঁতুলিয়ায় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপটি ক্রমাগত শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে চলতি মাসের শেষ দিকে দেশের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস) ইউনিটের উপপরিচালক উর্মী আহসান জানান, সমুদ্রে লঘুচাপ সৃষ্টি একটি নিয়মিত প্রাকৃতিক প্রক্রিয়া। কৃষকদের আগাম সতর্ক করার মতো বা আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়া মাত্রই তা কৃষি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তিনি যে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে কেবল সরকার অনুমোদিত সংস্থার তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!