পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল থেকে অতিরিক্ত ৫ জোড়া বিশেষ ট্রেন অর্থাৎ ১০টি স্পেশাল ট্রেন চলাচল করবে বলে জানালেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া নতুন ৫১টি কোচ যুক্ত করায় যাত্রীসেবায় আরও স্বস্তি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রবিবার (২৪ মে) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে ঈদযাত্রা ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ৩২ হাজার যাত্রী যাতায়াতের সুযোগ পান। ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে আরও প্রায় চার হাজার যাত্রী ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন। তবে যাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা এখনও পর্যাপ্ত নয় বলে স্বীকার করেন তিনি।
রেলমন্ত্রী বলেন, যে হারে চাহিদা, সে হারে ট্রেন, রেললাইন, লোকোমোটিভ ও কোচ বাড়ানো সম্ভব হয়নি। তারপরও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে ঈদের আগে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক সতর্ক আছি।
তিনি আরও জানান, সকাল থেকে তিনটি ট্রেন কিছুটা বিলম্বিত হয়েছে। এর মধ্যে একটি ট্রেনের চাকা লাইনে খড় থাকার কারণে ‘হুইল স্লিপ’ করে। পরে রিলিফ টিম গিয়ে সেটি সচল করে। এতে কয়েকটি ট্রেন ২০ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলেছে।
শেখ রবিউল আলম বলেন, দেশের অনেক স্টেশন এখনও পুরোপুরি নিরাপদ নয় এবং প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থাও সব জায়গায় নিশ্চিত করা যায়নি। তবে বিদ্যমান পরিস্থিতিতেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে রেল কর্তৃপক্ষ।
তিনি দাবি করেন, আগের তুলনায় ট্রেনের সার্ভিস, পরিবেশ ও শিডিউল ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে। অনলাইনে টিকিট বিক্রিতে অনিয়ম বা সিন্ডিকেটের সুযোগ হয়নি বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ হাবিব, মো. ফাহিমুল ইসলাম এবং মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!