পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার কয়েদির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার কয়েদির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার কয়েদির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) কারা অধিদপ্তর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক বিবেচনায় চার বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে এবং খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে।

সাজা মওকুফ পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তাদের মুক্তি কার্যকর করা হবে।