ঈদুল আজহা শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের যাত্রা সহজ করতে আগাম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে রবিবার (২৪ মে) বিক্রি করা হবে আগামী ৩ জুন চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট।
যাত্রীসেবার সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে ঘোষিত বিশেষ ব্যবস্থাপনা অনুযায়ী, ৩১ মে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে এবং ২ জুনের টিকিট বিক্রি করা হয়েছে ২৩ মে। আগামী ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থাপনায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট সংগ্রহের ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!