যারা অরাজকতা করছে তারা তলে তলে ৫ আগস্টের পলাতক শক্তির সঙ্গে যোগাযোগ রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি।
দেশে যারা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তারা ৫ আগস্টের বিতাড়িতদের সঙ্গে তলে তলে লিয়াজোঁ করছে।
তিনি বলেন, ‘আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই। কিন্তু যেকোনও কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন আছে। যেকোনও অন্যায়কারীর বিচার করতে হলে, তাকে শাস্তি দিতে হলে সরকারের কিছু নিয়ম-কানুন আছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটি পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, রাস্তা-ঘাট বন্ধ করে দিচ্ছে, এই কাজগুলো যারা করে প্রথমেই তারা আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে।’
যেকোনও ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
এর আগে ত্রিশালে ঐতিহাসিক ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে সড়কপথে ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে খালের পাশে আয়োজিত এক সমাবেশে সাধারণ জনগণ ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
তথ্যসূত্র বলছে, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন পর তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় খালটির পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন।
সমাবেশে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম এবং ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!