ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। শনিবার (২৩ মে) বিশেষ ব্যবস্থায় ভোর ৬টায় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এবারের ঈদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর একে একে বিভিন্ন জেলার উদ্দেশে ট্রেন ছেড়ে যাচ্ছে।
সকাল ১০টা পর্যন্ত ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে অন্তত ছয়টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। তবে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ৩০ মিনিট বা তারও বেশি সময় দেরিতে ছেড়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ কমলাপুর স্টেশন ছেড়েছে। ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সাড়ে ৯টার দিকে যাত্রা শুরু করে।
এদিকে জামালপুরগামী ‘জামালপুর এক্সপ্রেস’ সকাল ১০টায় ছাড়ার নির্ধারিত সময় থাকলেও ১০টা ১০ মিনিট পর্যন্ত সেটি স্টেশন ত্যাগ করেনি।
ঈদযাত্রার পরিস্থিতি পরিদর্শনে সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অনলাইনে টিকিট কাটা, আসন পাওয়া ও যাত্রার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন।
যাত্রীরা জানান, এখন পর্যন্ত চাপ তুলনামূলক কম থাকায় নির্ধারিত আসন পেতে বড় কোনো সমস্যা হচ্ছে না। তবে কিছু যাত্রী ট্রেনের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, কোথাও কোথাও ফ্যান নষ্ট, সিট ভাঙা এবং টয়লেট অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে মহাপরিচালক যাত্রীদের সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের আশ্বাস দেন বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!