জনগণের সহযোগিতা পেলে আগামী দুই বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিদ্যমান সব সমস্যার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক আবদুস সালাম।
শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ২৪৬ টন ব্লিচিং পাউডার, ১৫০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বর্জ্য অপসারণের ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে এই সভার আয়োজন করা হয়।
প্রশাসক আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদের দিন দুপুর ১২টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য পরিষ্কার করা হবে। ঈদের দিন শহরের বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত ও সফল করতে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসার এবং সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!