চলতি বছরের হজ ফ্লাইটের প্রথম পর্ব বা সৌদি আরবে যাওয়ার পর্ব সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে মোট ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনন্দিন বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বুলেটিনের বিবরণ অনুযায়ী, গতকাল ২১ মে সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।
হেল্পডেস্ক জানায়, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।
এর আগে, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। হাজিদের নিয়ে দেশে ফেরার এই ফ্লাইট কার্যক্রম শেষ হবে আগামী ৩০ জুন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!