অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৭ মে অন্তর্বর্তী সরকারের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওইদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য ২১ মে দিন ধার্য করেছিলেন।
রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, গত ১৮ মাসে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তারা মনে করেন। এ কারণে ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছিল, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার বিষয়টি উপেক্ষা করতে না পারে।
অন্যদিকে রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে সংঘটিত বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছিল। তবে শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!