রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে আইনমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার কার্য সম্পন্ন করতে সরকার যথাযথ পদক্ষেপ নেবে।’
গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর স্বপ্নাকে আটক করে পুলিশ। পরে আত্মগোপনে থাকা সোহেল রানাকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। অপর অজ্ঞাত আসামি এখনও পলাতক রয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান। এছাড়া প্রধান আসামি ম্যাজিস্ট্রেটের কাছেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে বলে জানা গেছে।
এদিকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রামিসার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হলে স্বজনরা গ্রামের বাড়িতে তাকে দাফন করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!