বাংলাদেশে সম্ভাব্য টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠি দিয়ে সতর্ক করেছিল জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। পাশাপাশি ১০টি বৈঠকেও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের একই বিষয়ে অবহিত করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২০ মে) রাজধানীতে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। তিনি বলেন, টিকা ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তন আনার কারণে দেশে সময়মতো টিকা পৌঁছায়নি বলে ইউনিসেফ মনে করে।
রানা ফ্লাওয়ার্স জানান, “ভালো খবর হলো, ইতোমধ্যে ১ কোটি ৮০ লাখের বেশি শিশু হামের টিকা পেয়েছে। এতে হাম নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি হয়েছে।”
দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে টিকা সংকটের কারণ, সংকট মোকাবিলায় ইউনিসেফের পদক্ষেপ এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বারবার হামে শিশুমৃত্যুর ঘটনাকে “অত্যন্ত দুঃখজনক” বলে উল্লেখ করেন তিনি।
হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনা তদন্তে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউনিসেফ প্রতিনিধি বলেন, সংস্থাটি সবসময় সত্য উদঘাটনের পক্ষে থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইউনিসেফ সবসময় সত্যের পক্ষে।”
টিকা সংগ্রহ পদ্ধতি নিয়ে তিনি আরও বলেন, সরকার চাইলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কিনতে পারে। তবে এ প্রক্রিয়ায় প্রায় এক বছর সময় লাগে। অন্যদিকে ইউনিসেফের মাধ্যমে তুলনামূলক দ্রুত সময়ে টিকা সংগ্রহ সম্ভব।
স্বাস্থ্যসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হামে আক্রান্ত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিশু। এ পর্যন্ত মারা গেছেন ৪৭৫ জন। গত আড়াই দশকে দেশে হামে এত বড় প্রাদুর্ভাব ও মৃত্যুর ঘটনা আর ঘটেনি।
এর আগে সর্বোচ্চ হামের সংক্রমণ দেখা গিয়েছিল ২০০৫ সালে, যখন আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ৯৩৪। পরবর্তী বছরগুলোতে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসে। ২০২৫ সালে দেশে মাত্র ১৩২ জন হামের রোগী শনাক্ত হয়েছিল। অথচ চলতি বছরের জানুয়ারি থেকেই সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করে।
বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকাদানে গাফিলতির কারণেই এবার ভয়াবহ এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
এর আগে ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া এক সাক্ষাৎকারেও জানিয়েছিলেন, হাম পরিস্থিতি নিয়ে সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!