প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (২০ মে) গাজীপুর সফরে যাচ্ছেন। এ উপলক্ষে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় ও সরকারিভাবে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর এ সফরের মূল আকর্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬। বুধবার সকালে তিনি সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, আনসার একাডেমির অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী গাজীপুরের গাছা এলাকায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। সেখানে তিনি ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ধরনের বিশেষায়িত ভবন বাংলাদেশে এটিই প্রথম। এই ইনস্টিটিউট দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, গাজীপুরের মাটির সঙ্গে জড়িয়ে আছে তারেক রহমানের শৈশব ও তাঁর বাবার কর্মময় স্মৃতি। ফলে এই সফর শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে রয়েছে আবেগ ও ইতিহাসের গভীর সম্পর্ক।
তিনি স্মরণ করেন, ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে গাজীপুরকে ঢাকা জেলা থেকে আলাদা করে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করেছিলেন। পরে তিনি নিজেই উপস্থিত থেকে ঐতিহাসিক মহকুমা ভবনের উদ্বোধন করেন।
জিয়াউর রহমানের সেই সিদ্ধান্তের কারণে গাজীপুরের মানুষের হৃদয়ে তাঁর পরিবারের প্রতি গভীর আত্মিক টান ও কৃতজ্ঞতা রয়েছে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গাছা ও সফিপুরসহ পুরো গাজীপুর মহানগরী সাজানো হয়েছে নান্দনিক সাজে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে দলীয়ভাবেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!