ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট
হাইকোর্ট।   ফাইল ছবি

রাজধানী ঢাকার রাস্তাঘাট ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ‘ঢাকা হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান। রিটে নীতিমালার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী নিজেই। পরে শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।