মোহাম্মদপুরে বৈদ্যুতিক খুঁটির নিচে পাওয়া গেল মানুষের মাথার খুলি
ঢাকা মোহাম্মাদপুর।   ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মানুষের মাথার খুলিসহ শরিরের কিছু অংশ হাড় উদ্ধার করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, সোমবার (১৮ মে) দুপুর তিনটার দিকে জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কাদেরাবাদ হাউজিংয়ের ২ নম্বর সড়কের সি ব্লকের ৭ নম্বর বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির গোড়া থেকে মাথার খুলিসহ বিভিন্ন হাড়ের অংশবিশেষ উদ্ধার করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, হাড়ের যে অংশগুলো উদ্ধার করা হয়েছে, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি কারা সেখানে হাড়গুলো ফেলে গেছে, সেটাও তদন্তাধীন রয়েছে।