কাগজপত্রজনিত জটিলতার কারণে সৌদি আরবে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
জানা গেছে, তার অবস্থান শনাক্ত এবং যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত মুক্তির লক্ষ্যে বিভিন্ন কূটনৈতিক পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তার অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আহমেদ আলী মুকিবকে আটকের খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কূটনৈতিকভাবে সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আনুষ্ঠানিক তথ্য না আসায় এখনো অনিশ্চয়তা কাটেনি।
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, আহমেদ আলী মুকিব গত ২৯ এপ্রিল ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান এবং ৮ মে দেশে ফেরার কথা থাকলেও এখনো তিনি ফেরেননি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!