সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আবেদন করে জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের নামে থাকা আয়কর নথি জব্দ করা প্রয়োজন। আবেদনে বলা হয়, ২০০৮-২০০৯ করবর্ষ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত তার আয়কর নথির মূল অংশ ও সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র সংরক্ষণ করা জরুরি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!