দুই দিনের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।
দুই দিনের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ২৮ মে ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে ঈদের দিন দেশে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করে না। এ কারণে দুই দিনের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে। ২৮ মে যদি ঈদের দিন হয়, তাহলে ২৯ ও ৩০ মে’র টিকিট চাঁদ দেখা কমিটি ঈদের দিন ঘোষণার পরপরই অনলাইনে পাওয়া যাবে।

এদিকে ঈদের আগে ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি করা হয়েছে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার টিকিট।

ঈদ-পরবর্তী ফেরত যাত্রার ক্ষেত্রে ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি করা হবে যথাক্রমে ৩১ মে, ১, ২, ৩ ও ৪ জুন যাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বাধিক চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

উল্লেখ্য, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এমআর/আরটিএনএন