বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের নতুন ভিসা ফি ঘোষণা
বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করেছে মিসর সরকার।   ফাইল ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করেছে মিসর সরকার। সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং দীর্ঘমেয়াদি পাঁচ বছর মেয়াদি ভিসার ফি'তে এই পরিবর্তন আনা হয়েছে।

রবিবার (১৭ মে) ঢাকার মিসর দূতাবাস এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, পরিবর্তিত ফি অনুযায়ী এখন থেকে বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা প্রসেসিংয়ের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা ৯,২০০ টাকা, মাল্টিপল এন্ট্রি ভিসা ১২,১৫০ টাকা এবং ৫ বছর মেয়াদি বা দীর্ঘমেয়াদি ভিসা ৯৫,২০০ টাকা হারে ফি প্রদান করতে হবে।

আজ থেকেই এই নতুন ফি কার্যকর হবে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। মিসর ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি পর্যটক ও ব্যবসায়ীদের এখন থেকে এই নতুন নির্ধারিত ফি মেনেই ভিসার আবেদন করতে হবে।