কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ শোবিজ অঙ্গন। ইন্টারনেটের এই পরিচিত মুখকে শেষবারের মতো দেখতে এখন অপেক্ষায় রয়েছেন তার সহকর্মী ও ভক্তরা।
তবে প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষ না হওয়ায় শনিবার (১৬ মে) কারিনার মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল রোববার (১৭ মে) চেন্নাই থেকে কারিনার মরদেহ ঢাকায় পৌঁছাবে।
কায়সার হামিদ বলেন, প্রিজার্ভ সংক্রান্ত কিছু বিষয় রয়েছে। সব প্রক্রিয়া শেষ না হওয়ায় আজ বেলা ৩টার ফ্লাইট ধরা সম্ভব হয়নি। তাই আগামীকাল রোববারের ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকায় আনা হবে।
বেশ কয়েকদিন ধরে লিভারের জটিলতায় ভোগার পর শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাই-এর ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। তার বাবা জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। এরপর আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়েছিল। চিকিৎসকেরা ফুসফুসের সংক্রমণের চিকিৎসা ও লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
সামাজিক মাধ্যমে প্রাণবন্ত ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬। তার আকস্মিক মৃত্যুতে সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের নির্মাতা, সহকর্মী ও অনুরাগীরা।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!