রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১০ জানায়, মাদকদ্রব্যের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৬ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ সদর কোম্পানির একটি দল একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
অভিযানে মো. সোহান হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঢাকার বংশাল থানার কসাইটুলি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
র্যাব জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯৫০ টাকা এবং ৪১টি প্লাস্টিকের বস্তাভর্তি রাবার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ এক বিবৃতিতে জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়নে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!