বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে খাল পুনর্খননস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১৬ মে) সকাল থেকে আশপাশের এলাকায় দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এতে পুরো এলাকাজুড়ে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসছেন। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে নেতা-কর্মীরা তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন।
সমাবেশস্থলের মঞ্চ প্রস্তুতসহ সার্বিক আয়োজনের কাজ শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্য সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশা করছেন, আজকের বক্তব্যে চাঁদপুরের উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধানমন্ত্রী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!