রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেশন সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালের প্রয়োজনে যে কোনো যন্ত্রাংশ সরবরাহ করা হবে এবং যেসব হাসপাতালে ভেন্টিলেশনের সংকট ছিল, সেখানে ইতোমধ্যে ভেন্টিলেশন সুবিধা নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা এবং দালালচক্রের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “রুটিন ওয়ার্কের অংশ হিসেবে প্রতি সপ্তাহে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছি। হাসপাতালের পরিবেশ, রোগীদের সেবা এবং দালালদের কার্যক্রম বন্ধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, বর্তমানে হামের তুলনায় নিউমোনিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, “সংক্রমণ ও মৃত্যু কমাতে দ্রুত হামের টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগবে।”
পরিস্থিতি আরও খারাপ হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে বলেও জানান তিনি। একইসঙ্গে হাসপাতালগুলোর প্রয়োজন অনুযায়ী সব ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!