প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তব জীবনের দক্ষতা, কর্মদক্ষতা ও মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে Summer 2026 Fresher’s Orientation Program-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, আমাদের মূল উদ্দেশ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেটার সাথে রিয়েল ওয়ার্ল্ডের কানেক্টিভিটি থাকবে। একই সাথে আমাদের নলেজও দরকার, স্কিলসও দরকার। নলেজ আর স্কিলস যদি কানেক্টেড না হয়, তাহলে আমরা প্রফেশনাল ক্যারিয়ারে পিছিয়ে যাব।
তিনি বলেন, বর্তমানে শুধু সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধান, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, জীবনে বড় কিছু করতে হলে কেবল জনপ্রিয় বিষয় বেছে নেওয়ার প্রয়োজন নেই। বরং যে বিষয়ে সত্যিকারের আগ্রহ ও প্যাশন রয়েছে, সেই বিষয়েই দক্ষতা অর্জন করা উচিত। সব পেশারই সমান মর্যাদা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও সততাকে সফলতার চারটি প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, স্কিলস যেমন প্রয়োজন, নলেজ যেমন প্রয়োজন, ডিসিপ্লিন এবং ইন্টেগ্রিটিকেও সমান গুরুত্ব দিতে হবে।
মাহদী আমিন আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো দেশের তরুণ জনগোষ্ঠী। তরুণদের সঠিক শিক্ষা, মূল্যবোধ ও কর্মদক্ষতার মাধ্যমে গড়ে তুলতে পারলে তারাই ভবিষ্যতে বিশ্বের দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি গবেষণা, স্টার্টআপ, ইনোভেশন, পার্ট-টাইম কর্মসংস্থান ও আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের কো-কারিকুলার কার্যক্রম, ভাষা শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সক্রিয় হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!