পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত দীর্ঘ ছুটির আগে আগামী ২৩ মে শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৪ মে) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি থাকবে। এ সময় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার সরকারি অফিস খোলা থাকবে। ফলে পূর্বনির্ধারিত ২৩ মের সরকারি ছুটি কার্যত বাতিল করা হয়েছে।
এদিকে ছুটির সময় বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি সেবাগুলো চালু থাকবে।
এছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী যানবাহনও এই ছুটির আওতার বাইরে থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আদালতের কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!