বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য নিয়োগ নিয়ে জারি করা প্রজ্ঞাপন এক ঘণ্টার মধ্যেই বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) দেশের ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেও, পরে আলাদা এক আদেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
বাতিল হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ড. আনিসুর রহমান–কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়–এর মার্কেটিং বিভাগের অধ্যাপক।
তবে প্রজ্ঞাপন জারির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তার রাজনৈতিক পরিচয় ও পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ–এর বোন জামাই। এই অভিযোগ সামনে আসার পরিপ্রেক্ষিতেই তার নিয়োগ বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরে শিক্ষা মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করে আগের আদেশ বাতিলের ঘোষণা দেয়। নতুন প্রজ্ঞাপনে বলা হয়, “শিক্ষা মন্ত্রণালয়ের অদ্য ১৪ মে’র ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকসমূহ, যা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত, এতদ্বারা বাতিল করা হলো।”
সরকারের এই সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয় অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও বিতর্কের বিষয়টি আবারও সামনে এসেছে। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ বাতিলের নির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে অভিযোগ ওঠার পর দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
কামাল হোসাইন/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!