ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতির পর তার শিক্ষাজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে। এ প্রসঙ্গে মুখ খুলেছেন সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৪ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন। তিনি কিছুদিন নিয়মিত ক্লাসও করেছিলেন বলে উল্লেখ করেন আসিফ নজরুল।

স্ট্যাটাসে তিনি লেখেন, সে সময় তিনি আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র ছিলেন এবং তখন থেকেই বিষয়টি জানতেন। তার ভাষ্য অনুযায়ী, প্রায় দুই মাস আইন বিভাগে ক্লাস করেছিলেন তারেক রহমান।
আসিফ নজরুল আরও জানান, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বর্তমানে দেশের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব রয়েছেন। তাদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুবের নাম উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, ওই সময় দেশে তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসন চলছিল এবং রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে এরশাদের সম্পৃক্ততার অভিযোগও সে সময় আলোচিত ছিল। নিরাপত্তাজনিত শঙ্কার কারণেই সম্ভবত তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায় বলে মন্তব্য করেন আসিফ নজরুল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!