আওয়ামী লীগ সরকারের আমলে ডেটা টেম্পারিংয়ের মাধ্যমে টিকাদান কার্যক্রম নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।
বুধবার (১৩ মে) হামের টিকাদান কার্যক্রম নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, আওয়ামী লীগ সরকার ডেটা টেম্পারিংয়ে ওস্তাদ ছিল। ২০২০ সালের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের তথ্য বাস্তবসম্মত নয়। প্রকৃতপক্ষে অনেক শিশু টিকার আওতার বাইরে ছিল বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছে। স্বাস্থ্য খাতে অতীতে বরাদ্দ ছিল অত্যন্ত অপ্রতুল। জিডিপির অন্তত ১ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ দিকে ব্রিফিংয়ে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হামের সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে। যেসব উপজেলায় শুরুতে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে, সেখানে সংক্রমণ কমে এসেছে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ অর্জিত হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, হামের পর নিউমোনিয়াজনিত মৃত্যু প্রতিরোধে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা দেওয়া হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!