ঢাকার কেরানীগঞ্জে বালুবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিম (১৫) ও রাজন (১৪) নামে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (১৩ মে) ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের তেঘরিয়া যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিম ও রাজন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকার বাসিন্দা ইদু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চার বন্ধু একটি অটোরিকশাযোগে চা খেতে হাসনাবাদের দিকে যাচ্ছিলেন। পথে তেঘরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাদিম ও রাজনের মৃত্যু হয়। আহত হন অটোরিকশায় থাকা আরও দুইজন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!