রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ধমনীতে ব্লক শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যে জরুরি ভিত্তিতে সফল এনজিওপ্লাস্টি করা হয়েছে। একই সঙ্গে তার হৃদ্যন্ত্রে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং।
মঙ্গলবার (১২ মে) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলি–এর তত্ত্বাবধানে করা ওই পরীক্ষায় হৃদ্যন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ে। পরে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে সেখানে একটি স্টেন্ট স্থাপন করা হয়।
যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে পরীক্ষা-নিরীক্ষার সময় ব্লকটি শনাক্ত হয়। পরে জরুরি চিকিৎসা হিসেবে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে।
বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছে প্রেস উইং।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর থেকে হৃদ্যন্ত্র–সংক্রান্ত জটিলতার ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত।
গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!