আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রায় অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১৩ মে) অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ২৩ মে যাত্রার টিকিট মিলবে।
অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি: ২৩ মে-র টিকিট: ১৩ মে,,২৪ মে-র টিকিট: ১৪ মে, ২৫ মে-র টিকিট: ১৫ মে, ২৬ মে-র টিকিট: ১৬ মে, ২৭ মে-র টিকিট: ১৭ মে।
ঈদ ফেরত যাত্রার টিকিট: ৩১ মে-র টিকিট: ২১ মে, ১ জুনের টিকিট: ২২ মে, ২ জুনের টিকিট: ২৩ মে, ৩ জুনের টিকিট: ২৪ মে, ৪ জুনের টিকিট: ২৫ মে।
ঈদুল ফিতরের মতো এবারও প্রতিদিন সকাল ৮টা থেকে রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি করা হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি হবে।
ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে (স্ট্যান্ডিং) যাওয়ার টিকিট বিক্রি করা হবে।
এর পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য থাকবে পশুবাহী দুটি বিশেষ ট্রেন (ক্যাটল স্পেশাল)।
এই ক্যাটল ট্রেন দুটি ২২ ও ২৩ মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!