অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। এ খাতে রাজনৈতিক নিয়োগ বা প্রভাবমুক্ত পেশাদার পরিবেশ নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিষ্ঠানটি যে মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে, ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে। এটি শুধু একটি বিনিয়োগ প্রতিষ্ঠান নয়, বরং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও দৃশ্যমান ও কার্যকর করার একটি প্ল্যাটফর্ম।
তিনি বলেন, দেশের তরুণ উদ্যোক্তাদের বড় দুটি সমস্যা হলো অর্থায়নের অভাব এবং জামানত দিতে না পারা। নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই বাধা দূর করার চেষ্টা করা হচ্ছে। এখানে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হবে স্বচ্ছ, দক্ষ ও পুরোপুরি পেশাদার।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে দেশ একটি চ্যালেঞ্জিং সময় পার করছে। সরকার পুঁজিবাজার সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিনিয়োগ ও পুঁজিবাজার খাতে দক্ষ ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!