দেশে হামের সংক্রমণ বৃদ্ধি, টিকার সংকট এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, হামের প্রাদুর্ভাবের কারণ, টিকা সংকটের পেছনের বাস্তবতা এবং টিকাদান কার্যক্রমে কোনো ধরনের অবহেলা বা ত্রুটি ছিল কি না—এসব বিষয় তদন্তে গুরুত্ব পাবে। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে ইতোমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, ‘তদন্তে যদি কোনো অনিয়ম, গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সরকার দ্রুত তদন্ত কমিটি গঠন করে পরিস্থিতি মূল্যায়ন ও করণীয় নির্ধারণ করবে বলেও জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!