রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, গানপাউডার, হাতবোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার ( ১২ মে) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লিটন জব্বার, ইসমাইল হোসেন মামুন, বাবুল বাবু, আইয়ুব ভূইয়া ও মো. রোমান।
ডিবি সূত্র জানায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ থেকে শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, প্রায় ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, একটি চাপাতি এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে যশোর সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহ করত। পাশাপাশি অস্ত্র ও বোমার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি চালিয়ে আসছিল।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানা-এ পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!