পবিত্র হজ পালনের উদ্দেশে চলতি বছর সৌদি আরব পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ১৩৪টি সরকারি-বেসরকারি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। ইতোমধ্যে ১৩ জন হজযাত্রী মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদিতে মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ৩ জন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় ২ জন মারা গেছেন। সর্বশেষ মক্কায় মারা গেছেন সাভারের নুসরাত শারমীন (৬২)। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।
এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৩টি, সৌদি এয়ারলাইন্সের ৪৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!