শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের জন্য নতুন সতর্কবার্তা ও জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত শেনজেন দেশগুলোর দূতাবাসসমূহ।
সোমবার (১১ মে) দূতাবাসগুলো থেকে এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ভিসা পাওয়ার পরও ভ্রমণের সময় প্রয়োজনীয় সব ধরনের মূল কাগজপত্র সাথে রাখা বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাসপোর্ট এবং ভিসা থাকা মানেই কোনো দেশে প্রবেশের শতভাগ নিশ্চয়তা নয়। ভিসা মূলত একটি 'পূর্বানুমতি' মাত্র। কোনো শেনজেন দেশে প্রবেশ করতে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট দেশের সীমান্ত পুলিশের হাতে ন্যস্ত থাকে।
তাই সীমান্তে প্রবেশের সময় সংশ্লিষ্ট দেশের পুলিশ যদি তথ্যাদি যাচাই করতে চায়, তবে ভ্রমণকারীকে অবশ্যই প্রয়োজনীয় সব নথিপত্র দেখাতে হবে। নথিপত্র দেখাতে ব্যর্থ হলে বা তথ্যে গরমিল থাকলে প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা থাকে।
ভিসা আবেদনের সময় ব্যবহৃত সব সাপোর্টিং পেপারসের কপি, হোটেল বুকিং বা থাকার জায়গার সুনির্দিষ্ট প্রমাণ, পর্যাপ্ত আর্থিক সঙ্গতির প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট বা নগদ অর্থ), রিটার্ন টিকিট বা পরবর্তী গন্তব্যের টিকিট এবং ভ্রমণ বীমা।
উল্লেখ্য, ইউরোপের ২৯টি দেশ নিয়ে শেনজেন অঞ্চল গঠিত (২৭টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ৪টি ইইউ-বহির্ভূত দেশ)। শেনজেন ভিসার মাধ্যমে একজন ভ্রমণকারী এই বিশাল অঞ্চলের যেকোনো দেশে স্বল্পমেয়াদে অর্থাৎ সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান বা ভ্রমণ করতে পারেন।
ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যাত্রার পূর্বেই নিজের সব কাগজপত্র একটি ফাইলে গুছিয়ে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!