ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, ‘জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স’এর অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর লক্ষ্যে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ফলপ্রসূ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে সাদিক কায়েম তাঁর ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে ড. ইউনূস তাকে জীবনের নতুন অধ্যায়ের জন্য অভিনন্দন ও শুভকামনা জানান।
এসময় জুলাইয়ের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম ড. ইউনূসের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি জুলাই কনফারেন্সসহ ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন ডাকসু নেতারা।
সাদিক কায়েম জানান, তরুণদের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ড. মুহাম্মদ ইউনূস তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।
সাক্ষাৎকালে গণমানুষের প্রত্যাশিত সংস্কার, উপেক্ষিত জন রায় এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আগামীর পথচলায় ড. ইউনূসের সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়। একইসঙ্গে ৫ আগস্ট পরবর্তী সংকটময় সময়ে দেশের দায়িত্ব নেওয়ার জন্য দেশবাসীর পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!