ঢাকা জেলার সাভার থানার পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
র্যাব জানায়, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১০ মে সন্ধ্যায় র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুরের মো. সুমন মিয়া (৩৮), দিনাজপুরের মো. সবুজ (২৬) এবং ঢাকার জহুরুল হাসান (২০)।
র্যাব আরও জানায়, অভিযানের সময় সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সুমন মিয়া তার কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যমতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা এবং ১৪৬ পিস ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে সাভার, আশুলিয়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!